মারকাযুন নূর বালিকা মাদরাসা +8801310181956
মারকাযুন নূর বালিকা মাদরাসা

ইলম, আমল ও আখলাকেগড়ে উঠুক আদর্শ মুসলিম নারী

কুরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ ও নিরাপদ শিক্ষাঙ্গন।

500+ছাত্রী
30+শিক্ষক ও স্টাফ
৪টিশিক্ষা বিভাগ
৫টিলাইব্রেরি

কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা

দ্বীনের প্রতি দৃঢ়তা

আধুনিক শিক্ষা ব্যবস্থা

জীবনের জন্য প্রস্তুতি

নিরাপদ পরিবেশ

সুরক্ষিত ও শান্তিপূর্ণ আবাসন

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক

যোগ্যতা ও নিষ্ঠা

জামিয়া আরাবিয়া মারকাযুন নূরের ভবনইলমের আলোয় আলোকিত আগামী
আমাদের পরিচয়

দ্বীনি শিক্ষার আলোয়
গড়ে উঠুক আদর্শ জীবন

মানুষ দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি। আর এই প্রতিনিধিত্বের যোগ্যতা মানুষ অর্জন করেছে ইলমের মাধ্যমে। তাইতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষনা করেছেন, 'ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ'। আর এ কথা দিবালকের মতো স্পষ্ট যে নর-নারীর উভয়ের সমন্বয়েই মানব সমাজ। তাই সমাজের অর্ধেক জনগোষ্ঠি নারীদেরকে উপেক্ষা করে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনের সুখ শান্তি এবং সন্তুষ্টি ও পরলৌকিক জীবনে মুক্তি কিছুতেই সম্ভব নয়।

আর সবচেয়ে বড় কথা হল, আজকের প্রতিটি মেয়েই ভবিষ্যত সমাজ সংসারে একজন আদর্শ কান্ডারী এবং অনাগত বংশধরের জন্য তারাই প্রথম পাঠশালা। তাই মেয়েদের জন্যও নৈতিক ও দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই। এই বাস্তবতাকে সামনে রেখেই বিশিষ্ট ওলামায়ে কেরামদের তত্ত্ববধানে জামিয়া আরাবিয়া মারকাযুন নূর (বালিকা মাদরাসার) এই সময়োপযোগী উদ্দ্যোগ।

✓ ইলম✓ আমল✓ উত্তম আখলাক
প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত →
সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বয়

জামিয়ার শিক্ষাকার্যক্রম

ইলম, আমল ও আখলাকের সমন্বয়ে আদর্শ আলিমা ও হাফেযা তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান।

মক্তব বিভাগ

নূরানী পদ্ধতিতে সহীহ-শুদ্ধ কুরআন তেলাওয়াত, নির্বাচিত সূরা ও আম্মাপারা হিফজের পাশাপাশি বাংলা, অংক ও ইংরেজি শিক্ষার ব্যবস্থা।

নাযেরা বিভাগ

কুরআনুল কারীম দেখে সহীহ-শুদ্ধভাবে তেলাওয়াত শেখা এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে পড়ার দক্ষতা গড়ে তোলা।

হিফজ বিভাগ

তারতিলের সঙ্গে কুরআনুল কারীম হিফজ এবং নিয়মিত সবক ও পুনরাবৃত্তির মাধ্যমে মুখস্থ দৃঢ় করা।

কিতাব বিভাগ (মাস্টার্স)

দ্বীনি ইলমের ধারাবাহিক অধ্যয়ন ও উচ্চতর শিক্ষার মাধ্যমে ইলম, আমল ও আখলাকে সমৃদ্ধ হওয়ার শিক্ষাপথ।

সম্পূর্ণ শিক্ষাকার্যক্রম জানুন →

আপনার সন্তানের সুন্দর আগামীর জন্য

দ্বীনি শিক্ষার পথে প্রথম পদক্ষেপ

ভর্তি প্রক্রিয়া, বিভাগ ও প্রয়োজনীয় তথ্য জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

আমরা আছি আপনার পাশে

যোগাযোগ করুন

প্রতিষ্ঠান, শিক্ষাকার্যক্রম বা ভর্তি সম্পর্কে জানতে সরাসরি যোগাযোগ করুন।

আমাদের ঠিকানাবনবেলঘড়িয়া, নাটোর
ফোন নম্বর০১৩১০১৮১৯৫৬
সামাজিক যোগাযোগআমাদের ফেসবুক পেজ ↗